স্বাধীনতা দিবস : স্মৃতিসৌধে ইউজিসির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

৫৩তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ

2023-03-26T15:24:38+00:00
2023-03-26T15:24:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাধীনতা দিবস : স্মৃতিসৌধে ইউজিসির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৭৬)
X

৫৩তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


রোববার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কমিশনের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতারা।


এসময় উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামিনুর রহমান, স্ট্র্যাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. দুর্গা রানী সরকার, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ইউজিসির কর্মকর্তা ও কর্মচারীরা।


বাবু/জেএম






  বিষয়:   ইউজিসির  শ্রদ্ধা  নিবেদন 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy