মাঝ আকাশে মুখোমুখি ভারত-নেপালের বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ভারত ও নেপালের দু’টি যাত্রীবাহী বিমান। গত শুক্রবার (২৪ মার্চ)

2023-03-26T17:57:04+00:00
2023-03-26T17:57:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাঝ আকাশে মুখোমুখি ভারত-নেপালের বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৯৬)
X

বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ভারত ও নেপালের দু’টি যাত্রীবাহী বিমান। গত শুক্রবার (২৪ মার্চ) এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ভুলে মাঝ আকাশে মুখোমুখি অবস্থানে চলে এসেছিল এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইন্সের বিমান। তবে পাইলটের উপস্থিত বুদ্ধির কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।


ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস রোববার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


ঘটনাটি ঘটেছে নেপালের আকাশ সীমায়। দায়িত্বে অবহেলার কারণে দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন)।


সিএএএন জানিয়েছে, শুক্রবার সকালে, নেপাল এয়ারলাইন্সের একটি বিমান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আসছিল। আর এয়ার ইন্ডিয়ার বিমানটি ভারতের নয়া দিল্লি থেকে কাঠমান্ডুতে আসছিল।


ওই সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি ১৯ হাজার ফুট থেকে নিচের দিকে নামছিল। অপরদিকে একই স্থানে একই সময়ে ১৫ হাজার ফুট উচ্চতায় চলছিল নেপাল এয়ারলাইন্সের বিমানটি।


যখন রাডারে দেখা যায় দু’টি বিমান কাছাকাছি চলে এসেছে তখন নেপাল এয়ারলাইন্সের পাইলট তার বিমানটিকে আরও ৭ হাজার ফুট নিচে নামিয়ে ফেলেন। তার তাৎক্ষণিক ব্যবস্থার কারণে মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।


ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে ও আসল ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ওই ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের দায়িত্বে যে দু’জন কর্মকর্তা ছিলেন তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।


তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।


এদিকে এ বছরের জানুয়ারিতে ৭২ জন আরোহী নিয়ে নেপালের পোখরায় একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় বিমানের ভেতর থাকা সব যাত্রী, কেবিন ক্রু নিহত হন।


সূত্র: ইকোনোমিক টাইমস


বাবু/জেএম 





  বিষয়:   মাঝ  আকাশে  মুখোমুখি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy