তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৯ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ২৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। মৃতরা সবাই

2023-03-26T23:35:08+00:00
2023-03-26T23:35:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৯ অভিবাসীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ১১:৩৫ পিএম   (ভিজিট : ১৪৮)
X

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ২৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। মৃতরা সবাই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা।

এ ছাড়া গত চার দিনে তিউনিসিয়ার স্ফ্যাক্স শহরের উপকূলে পৃথক পাঁচটি নৌকাডুবির ঘটনায় ৬৭ অভিবাসী নিখোঁজ এবং ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র্য থেকে বাঁচতে এবং উন্নত জীবনের আশায় অনেক মানুষ ইউরোপের উদ্দেশে পাড়ি জমান। এ কাজে তারা লিবিয়া হয়ে তিউনিসিয়াকে প্রধান প্রস্থানকেন্দ্র হিসেবে ব্যবহার করেন।

তিউনিশিয়ার কোস্টগার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসেম জেবাবলি রয়টার্সকে বলেন, উত্তরের মাহিদা উপকূল থেকে আরও ১১ অভিবাসীকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

এদিকে গোস্টগার্ড জানিয়েছে, গত চার দিনে ইতালির উদ্দেশে পাড়ি দেওয়া ৮০টি নৌকা এবং ৩ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছেন তারা। তাদের অধিকাংশ আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে তিউনিসিয়া হয়ে অন্তত ১২ হাজার অভিবাসী ইতালি পৌঁছেছেন, যা গত বছরের একই সময় ছিল ১ হাজার ৩০০।


বাবু/মম





  বিষয়:   তিউনিসিয়ায়  নৌকা  মৃত্যু 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy