ডাচ-বাংলার টাকা ছিনতাই : মূল পরিকল্পনাকারীর দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুল

2023-03-27T00:52:02+00:00
2023-03-27T00:52:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডাচ-বাংলার টাকা ছিনতাই : মূল পরিকল্পনাকারীর দোষ স্বীকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১২:৫২ এএম   (ভিজিট : ১৭৯)
X

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় মূল পরিকল্পনাকারী আকাশ আহম্মেদ বাবুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

দুই দফা রিমান্ড শেষে রোববার (২৬ মার্চ) তাকে আদালতে হাজির করে পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাজু মিয়া। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের তুরাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক লিয়াকত আলী বিষয়টি জানিয়েছেন। 

গত ৯ মার্চ একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় সশস্ত্র অবস্থায় থাকা ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ওই টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।

বাবু/মম





  বিষয়:   ডাচ-বাংলা  ছিনতাই 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy