এবার বাংলো ছাড়তে রাহুলকে নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তার নয়াদিল্লির তুঘলক লেনের বাংলো এক মাসের মধ্যে খালি করার জন্য নোটিশ দেওয়া

2023-03-27T22:36:31+00:00
2023-03-27T22:36:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার বাংলো ছাড়তে রাহুলকে নোটিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১০:৩৬ পিএম   (ভিজিট : ১১৪)
X

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তার নয়াদিল্লির তুঘলক লেনের বাংলো এক মাসের মধ্যে খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। পার্লেমেন্টে অযোগ্য ঘোষণার দুদিনের মাথায় আজ সোমবার রাহুলকে এ নোটিশ পাঠাল লোকসভা আবাসন প্যানেল।

তবে কংগ্রেস বলছে, তারা এখনো এ ধরনের কোনো নোটিশ পায়নি। তুঘলগ লেনের এ বাংলোয় ২০০৪ সাল থেকে রাহুল বসবাস করছেন বলে জানিয়েছে এনডিটিভি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির মামলায় গত বৃহস্পতিবার গুজরাটের সুরাটের একটি আদালতে ৫২ বছর বয়সী রাহুল দোষী সাব্যস্ত হন। তাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। তবে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দেন। এ মামলার রায়ের পরের দিন শুক্রবার তাকে পার্লেমেন্টে অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে লোকসভা সচিবালয়।

রাহুলের বিরুদ্ধে মানহানির মামলাটি হয়েছিল ২০১৯ সালে। ওই সময় লোকসভা নির্বাচনের প্রচারণায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছিলেন, ‘চৌকিদার চোর’। তিনি আরও বলেছিলেন, ‘সব মোদিরা কেন চোর হয়। সব চোরের পদবি কীভাবে ‘মোদি’ হয়।’ নরেন্দ্র মোদিকে নিয়ে এমন মন্তব্যের পর রাহুলের বিরুদ্ধে মামলা করেছিলেন বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদি।

বাবু/মম




  বিষয়:   রাহুল  নোটিশ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy