প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১:০৫ এএম আপডেট: ২৯.০৩.২০২৩ ১১:২৯ এএম (ভিজিট : ১৩৭)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৫৩৯ পিস ইয়াবা, ১৯ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩৯৬.২ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৭ মার্চ ২০২৩ (সোমবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।
বাবু/এ আর