নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আধাসামরিক সংস্থার তিন সদস্যসহ পাঁচজন সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গলিবর্ষণে নিহত হয়েছে। স্থানীয় পুলিশ

2023-03-28T14:38:13+00:00
2023-03-28T14:38:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:৩৮ পিএম   (ভিজিট : ১৫২)
X

নাইজেরিয়ায় আধাসামরিক সংস্থার তিন সদস্যসহ পাঁচজন সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গলিবর্ষণে নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।

ইমোর পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে বলেছেন, নাইজেরিয়ান সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা একটি গাড়িতে ওঠার সময় বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে আধাসামরিক সংস্থার ৩ সদস্যের পাশাপাশি ওবিয়াংউ সম্প্রদায়ের দুই বেসামরিক নাগরিককে হত্যা করে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে মুখপাত্র বলেছেন, পুলিশ অপারেটিভরা ঘটনাস্থলের পথে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা সিনহুয়াকে বলেছেন, সৈন্যরা এলাকার দখল নিয়েছে। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে পুলিশ স্টেশন ও কারাগারে একের পর এক বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে।

বাবু/এ আর




  বিষয়:   নাইজেরিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy