মেক্সিকোর অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের

2023-03-28T18:53:28+00:00
2023-03-28T18:53:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেক্সিকোর অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১২৭)
X


মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সরকারি একাধিক সূত্র নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া অভিবাসন কেন্দ্রে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ কিংবা নিহতরা কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে তদন্তের কথা জানিয়েছেন মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল।

সূত্র: সিএনএন।

-বাবু/এ.এস





  বিষয়:   মেক্সিকো 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy