সৌদি আরবে সম্পত্তি কেনার অনুমতি পাবে বিদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিদেশিদের সৌদি আরবে সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন একটি আইনের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন এই আইন পাশ

2023-03-29T09:52:09+00:00
2023-03-29T09:52:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে সম্পত্তি কেনার অনুমতি পাবে বিদেশিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৯:৫২ এএম   (ভিজিট : ১৪৬)
X

বিদেশিদের সৌদি আরবে সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন একটি আইনের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন এই আইন পাশ হলে বিদেশিরা সৌদি আরবের যে কোনো এলাকায় সম্পত্তি কিনতে পারবেন। সোমবার সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে

সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ আলহাম্মাদ বলেছেন, বিদেশিদের সম্পত্তি কেনা সম্পর্কিত নতুন একটি আইন পর্যালোচনাধীন রয়েছে। এই আইনের আওতায় সৌদি নাগরিক নন, এমন বিদেশিরা মক্কা, মদিনাসহ সৌদি আরবের যে কোনো এলাকায় সম্পত্তি কিনতে পারবেন। 

নতুন এই আইনে বিদেশিরা আবাসিক ও বাণিজ্যিক এলাকায়ও সম্পত্তি কেনার সুযোগ পাবেন।  আলহাম্মাদ বলেন, আইনটির প্রাথমিক খসড়ায় বিদেশিদের মক্কা এবং মদিনাসহ সৌদি আরবের সর্বত্রই সম্পত্তি কেনার অনুমতির বিধান রাখা হয়েছে।


বাবু/এ আর 




  বিষয়:   সৌদি  সম্পত্তি  বিদেশিরা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy