পুতিনের পরমাণু অস্ত্র মোতায়ন বিপজ্জনক: বাইডেন

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিবেশি দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষিত পরিকল্পনার কঠোর

2023-03-29T11:21:46+00:00
2023-03-29T11:21:46+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পুতিনের পরমাণু অস্ত্র মোতায়ন বিপজ্জনক: বাইডেন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১১:২১ এএম   (ভিজিট : ১৪৭)
X

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিবেশি দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষিত পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। খবর এএফপি’র

বাইডেন হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, ‘এটি বিপজ্জনক আলোচনা এবং উদ্বেগজনক।’ ক্রেমলিন নেতা শনিবার ঘোষণা দেন যে, তিনি বেলারুশে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বেলারুশ হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর অন্যতম। মস্কো পক্ষের কর্তৃত্ববাদী নেতা আলেকজান্ডর লুকাশেঙ্কো দেশটি পরিচালনা করেন।

এদিকে, ওয়াশিংটন এই পরিকল্পনার নিন্দা করেছে। রাশিয়া ও বেলারুশের প্রতিবেশি দেশ পশ্চিমাপন্থী ইউক্রেনকে পরাজিত করার মস্কোর প্রচেষ্টার এক বছরেরও বেশি সময় পর মস্কো এমন পরিকল্পনা করে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা রাশিয়ার পরমাণু অস্ত্র স্থানান্তরের কোন লক্ষণ দেখেনি। বাইডেন বলেন, ‘তারা এখনও তা করেনি।’ -বাসস।


বাবু/এ আর 




  বিষয়:   পুতিন  বাইডেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy