১০৪ কোটি টাকা লোপাটের ঘটনায় তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের গ্রাহকদের ১০৪ কোটি টাকা লোপাটের ঘটনা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিমা উন্নয়ন

2023-03-29T20:43:23+00:00
2023-03-29T20:43:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হোমল্যান্ড ইনস্যুরেন্স
১০৪ কোটি টাকা লোপাটের ঘটনায় তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৮:৪৩ পিএম   (ভিজিট : ১৭২)
X

হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের গ্রাহকদের ১০৪ কোটি টাকা লোপাটের ঘটনা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিমা উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট দিদারুল আলম।

প্রতিষ্ঠানটির ১৪ গ্রাহকের রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট। রিটে অর্থ সচিব, ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথোরিটির চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, হোমল্যান্ড ইনস্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির ১৪ পরিচালককে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   তদন্তের  নির্দেশ 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy