বিশ্বে করোনায় আরও ৪১৪ জনের মৃত্যু

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬১৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪১৪

2023-03-30T09:45:38+00:00
2023-03-31T08:10:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বে করোনায় আরও ৪১৪ জনের মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৯:৪৫ এএম  আপডেট: ৩১.০৩.২০২৩ ৮:১০ এএম  (ভিজিট : ১৪৪)
X

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬১৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪১৪ জন। এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৩১৭ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ২৯ হাজার ২৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৭৪ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৯৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন ইউরোপের দেশ ফ্রান্সের মানুষ। তবে দেশটিতে গত দিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমে এসেছে। তবে সংক্রমণ বেড়েছে দক্ষিণ কোরিয়ায়।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


বাবু/এ আর 




  বিষয়:   করোনা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy