বেইজিংয়ের রাস্তায় চালকবিহীন ট্যাক্সি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিভিন্ন সিনেমায় চালকবিহীন গাড়ির দৃশ্য দেখা যায়। তবে এবার বিষয়টিকে বাস্তবতা দিয়েছে চীন। দেশটির রাজধানী বেইজিংয়ের রাস্তায় এখন

2023-03-30T11:06:53+00:00
2023-03-30T11:06:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নতুন দিগন্ত উন্মোচন,
বেইজিংয়ের রাস্তায় চালকবিহীন ট্যাক্সি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১১:০৬ এএম   (ভিজিট : ১৩৭)
X

বিভিন্ন সিনেমায় চালকবিহীন গাড়ির দৃশ্য দেখা যায়। তবে এবার বিষয়টিকে বাস্তবতা দিয়েছে চীন। দেশটির রাজধানী বেইজিংয়ের রাস্তায় এখন চলছে পুরোপুরি চালকবিহীন রোবোট্যাক্সি।

সম্প্রতি মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবা পেতে শুরু করেছেন বেইজিংবাসী। এর মাধ্যমে বিশ্বে প্রথমবারের মতো কোনও শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হল চালকবিহীন গাড়ি। 

মার্চের শুরুর দিকেই চালকবিহীন রোবোট্যাক্সি পরিষেবা উন্মোচনের জন্য চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু ও পোনি ডট এআইকে অনুমোদন দিয়েছে বেইজিং। তাদের প্রত্যেকেই ১০টি করে গাড়ি উন্মোচন করেছে নগরীর রাজপথে। দক্ষিণ বেইজিংয়ের ইচুয়াং অঞ্চলের ৬০ কিলোমিটার অঞ্চলজুড়ে চলছে গাড়িগুলো। চীনা নাগরিকরা অ্যাপোলো গো মোবাইল অ্যাপের মাধ্যমে বাইদু ও পোনিপাইলট প্লাস অ্যাপের মাধ্যমে পোনি ডট এআইয়ের পরিষেবা গ্রহণ করতে পারবেন।

২০২২ সালের ৩০ ডিসেম্বর প্রথম পরীক্ষামূলক চালু করে চালকবিহীন গাড়ি। গত বছর বেইজিংয়ে তিন দফায় পরিচালিত হয়েছে পরীক্ষামূলক গাড়িচালনা। পোনি ডট এআই নিরাপত্তা, স্থিতিশীলতা ও দুর্ঘটনার মাত্রা শূন্য প্রমাণিত হয়েছে। এখন পর্যন্ত ১০ লাখের বেশি নাগরিক স্বয়ংক্রিয় গাড়ির পরিষেবা গ্রহণ করেছেন। 


সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস




  বিষয়:   বেইজিং  চালকবিহীন ট্যাক্সি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy