ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৪৯

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধান

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন

2023-03-30T12:16:33+00:00
2023-03-30T12:16:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১২:১৬ পিএম   (ভিজিট : ১৩০)
X

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আটকের সময় তাদের হেফাজত থেকে ২৬৮৫৫ পিস ইয়াবা,  ৮ কেজি ৮০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেন্সিডিল ও ১ কেজি আইস উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২৯ মার্চ ২০২৩ (বুধবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

বাবু/এ আর 





  বিষয়:   ডিএমপি  অভিযান 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy