ছাদ থেকে লাফিয়ে পড়া ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত শিক্ষার্থী মারিয়া রহমান (২৫) চিকিৎসাধীন অবস্থায়

2023-03-30T12:59:40+00:00
2023-03-30T12:59:40+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ছাদ থেকে লাফিয়ে পড়া ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১২:৫৯ পিএম   (ভিজিট : ১৪৮)
X

রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত শিক্ষার্থী মারিয়া রহমান (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া জানান, গত ২৩ মার্চ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছাদ থেকে পড়ে আহত হয়েছিল। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত মারিয়া নাটোরের গুরুদাসপুর উপজেলার ফয়েজ উদ্দিনের মেয়ে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন মারিয়া। থাকতেন কৃষিরত্ন শেখ হাসিনা হলের ৭০৩ নম্বর কক্ষে।


হাসপাতালে মারিয়ার সহপাঠীরা অভিযোগ করে বলেন, শারীরিক অসুস্থতার কারণে মারিয়ার ক্লাসে উপস্থিতি ছিল ৫০ শতাংশের কম। এ কারণে পরীক্ষায় অংশ নিতে পারছিলেন না। গত ২২ মার্চ তিনি একটি আবেদনপত্র নিয়ে শিক্ষকের কাছে যান। তার আবেদন গ্রহণ করা হয়নি। পরে তিনি হলে চলে আসেন। হলে বেড়াতে আসা তার মায়ের সঙ্গে এ নিয়ে আক্ষেপ করেন মারিয়া। কান্নাকাটিও করেন। পরদিন ২৩ মার্চ সকাল ৯টার দিকে মাকে রুমে রেখে তিনি বের হন। এর কিছুক্ষণ পর হল ভবনের নিচ থেকে চিৎকার শুনতে পান, মারিয়া ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছে।

গুরুতর আহত মারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।


বাবু/জেএম 





  বিষয়:   মৃত্যু 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy