আবুধাবির নতুন ক্রাউন প্রিন্স হলেন শেখ খালেদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ আল

2023-03-30T13:26:54+00:00
2023-03-30T13:26:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আবুধাবির নতুন ক্রাউন প্রিন্স হলেন শেখ খালেদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১:২৬ পিএম   (ভিজিট : ৯৯)
X

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানকে দেশটির রাজধানী আবুধাবির যুবরাজ (ক্রাউন প্রিন্স) ঘোষণা করেছেন। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, যুবরাজ নিয়োগের পাশাপাশি শেখ মোহাম্মদ তার ভাইদের দেশের শীর্ষ পদে বসিয়েছেন। 

গত বছর প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক হওয়া শেখ মোহাম্মদ দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের পাশাাপাশি তার ভাই শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানকে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।

শেখ মোহাম্মদ তার আরেক ভাই শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভাই হাজ্জা বিন জায়েদ আল নাহিয়ানকে আবুধাবির ডেপুটি শাসক হিসেবে নিয়োগ দিয়েছেন।

বুধবার পৃথক এক ডিক্রিতে শেখ মোহাম্মদ যুবরাজ শেখ খালেদকে আবুধাবির নির্বাহি কাউন্সিলের প্রধান হিসেবেও নিয়োগ দিয়েছেন। বিশ্লেষকরা জানিয়েছেন, শেখ মোহাম্মদ তার ছেলেকে গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তা, অর্থনীতি ও শাসনতান্ত্রিক বিভিন্ন কর্তৃত্বপূর্ণ পদে রেখে গড়ে তুলেছেন। 

রয়টার্স জানিয়েছে, এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতা আবুধাবিতে আরও কেন্দ্রীভূত হচ্ছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। অঢেল তেল সম্পদের কারণে আবুধাবি সাতটি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক রাজধানী। দুবাই পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান ব্যবসা ও পর্যটন কেন্দ্র।

বাবু/এ আর 




  বিষয়:   আবুধাবি  ক্রাউন প্রিন্স  শেখ খালেদ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy