প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫:৪৪ পিএম (ভিজিট : ১৩৮)

X
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনের পর অবশেষে ব্রাজিলে ফিরলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। আজ বৃহস্পতিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি।
ফ্লোরিডা থেকে এক বাণিজ্যিক ফ্লাইটে ব্রাজিলের রাজধানীতে নামেন দেশটির সাবেক ডানপন্থী এ নেতা। প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর গত তিন মাস থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। যদিও এখন পর্যন্ত তিনি নির্বাচনে পরাজয়ের কথা স্বীকার করেন নি।
গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকেরা দেশটির সরকারি ভবনে ব্যাপক তাণ্ডব চালায়। এ নিয়ে বলসোনারোর বিরুদ্ধে তদন্ত চলছে যে তিনি তার সমর্থকদের উসকে দিয়েছিলেন কি না। এই ঘটনায় দেড় হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।
বাবু/জেএম