পর্ন তারকার মামলায় দোষী প্রমাণিত ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নির্বাচনের আগে অবৈধ সম্পর্ক লুকিয়ে রাখার জন্য সাবেক এক পর্ন তারকাকে বিপুল পরিমাণ অর্থ প্রদানের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের

2023-03-31T11:59:52+00:00
2023-03-31T11:59:52+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পর্ন তারকার মামলায় দোষী প্রমাণিত ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১১:৫৯ এএম   (ভিজিট : ১৫৬)
X


নির্বাচনের আগে অবৈধ সম্পর্ক লুকিয়ে রাখার জন্য সাবেক এক পর্ন তারকাকে বিপুল পরিমাণ অর্থ প্রদানের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর আগে ২০১৬ সালে নির্বাচনের আগে অবৈধ সম্পর্ক লুকিয়ে রাখতে অনৈতিক এ কাজ করেছিলেন বলে অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে।

নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে উঠা সেই অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে। তবে যেসব বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তা এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এর আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় ট্রাম্পের বিরুদ্ধে। দীর্ঘ তদন্ত শেষে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে রায় দেয়া হয়।

স্টর্মি ড্যানিয়েলে জানান, সম্পর্ক নিয়ে মুখ না খোলার জন্য ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন তাকে।

এদিকে এ সম্পর্কের কথা বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে আরও জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই প্রথম ব্যক্তি, যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প  মামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy