পাকিস্তানে খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের সবাই নারী

2023-03-31T23:50:43+00:00
2023-03-31T23:50:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১১:৫০ পিএম   (ভিজিট : ১৩৬)
X

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের সবাই নারী ও শিশু। পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা মুগিস হাশমি জানিয়েছেন, শুক্রবার একটি কারখানার বাইরে খাবার সংগ্রহ করার সময় শত শত মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে ধাক্কা দিতে শুরু করে। এ সময় বেশ কয়েকজন পাশের ড্রেনে পড়ে যান।

বাসিন্দারা জানিয়েছেন, ড্রেনের কাছে একটি প্রাচীর ধসে পড়েছিল। এসময় পদদলিত হয়ে বেশ কয়েক জন নিহত ও আহত হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আট নারী ও তিন শিশু মারা গেছে।

পুলিশ কর্মকর্তা হাশমি জানান, যে কারখানার মালিক খাদ্য বিতরণ করেছিলেন তিনি এ বিষয়ে পুলিশকে আগেভাগে জানাননি। তাই স্থানীয় পুলিশ বিতরণ সম্পর্কে অবগত ছিল না। এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

বাবু/মম




  বিষয়:   পাকিস্তান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy