ফের ঢাকার কারাগারে নেওয়া হচ্ছে সাংবাদিক শামসুজ্জামানকে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবারও কেরানীগঞ্জে

2023-04-01T13:45:27+00:00
2023-04-01T13:45:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফের ঢাকার কারাগারে নেওয়া হচ্ছে সাংবাদিক শামসুজ্জামানকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১:৪৫ পিএম   (ভিজিট : ১৭০)
X


ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবারও কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে তাকে একটি প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১-এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে সাংবাদিক শামসুজ্জামানকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল।

তবে কী কারণে স্থানান্তর করা হচ্ছে সে বিষয়ে কিছু বলেননি শাহজাহান।

-বাবু/এ.এস





  বিষয়:   শামসুজ্জামান  কারাগার 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy