সীমান্তে ইরানি হামলায় পাকিস্তানের ৪ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সীমান্তে টহলের সময় ইরানের সন্ত্রাসীরা হামলা চালিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর অন্তত চার সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করেছে

2023-04-01T20:21:44+00:00
2023-04-01T20:21:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীমান্তে ইরানি হামলায় পাকিস্তানের ৪ সেনার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৮:২১ পিএম   (ভিজিট : ১১৬)
X

সীমান্তে টহলের সময় ইরানের সন্ত্রাসীরা হামলা চালিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর অন্তত চার সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করেছে পাক সেনাবাহিনী। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।


এতে বলা হয়েছে, ‘ইরান সীমান্তের ভেতর থেকে একদল সন্ত্রাসী পাকিস্তান-ইরান সীমান্তে কর্মরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর নিয়মিত সীমান্ত টহলে হামলা চালিয়েছে।’


দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় এই ঘটনা ঘটেছে। আফগানিস্তান এবং ইরানের সাথে দীর্ঘ অমীমাংসিত সীমান্ত রয়েছে পাকিস্তানের।


পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভবিষ্যতে এই ধরনের হামলা প্রতিরোধের উপায় জানতে ইরানের সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তান কর্তৃপক্ষ। তবে পাকিস্তানের সীমান্ত এলাকায় সামরিক টহলে ইরানের ভেতর থেকে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনও গোষ্ঠী।


ওই এলাকার জাতিগত বিদ্রোহী বালুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বলছে, তারা আঞ্চলিক সম্পদের বৃহত্তর অংশের জন্য লড়াই করছে। সীমান্তের দুই পাশে বালুচ গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। গোয়াদর সমুদ্র বন্দরের অবস্থানও এই প্রদেশে। পাকিস্তানে বেইজিংয়ের ৬৫ বিলিয়ন ডলারের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে’ বিনিয়োগের অংশ হিসেবে চীনা অর্থায়নে তৈরি করা হচ্ছে এই বন্দর।


সূত্র: রয়টার্স


বাবু/জেএম 







  বিষয়:   ইরানি  হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy