আল-আকসার প্রবেশ পথে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের প্রবেশপথে এক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় ফিলিস্তিনে আরও সহিংসতার

2023-04-01T23:06:33+00:00
2023-04-01T23:06:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আল-আকসার প্রবেশ পথে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১১:০৬ পিএম   (ভিজিট : ১৩২)
X

ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের প্রবেশপথে এক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় ফিলিস্তিনে আরও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার নিহত ওই ব্যক্তি ২৬ বছর বয়সী মোহাম্মদ খালেদ আল-ওসাইবি। তিনি দক্ষিণ ইসরায়েলের বেদুইন আরব গ্রাম হুরার বাসিন্দা। 

ফিলিস্তিনিরা জানিয়েছে, ইসরায়েলি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের একটি প্রবেশ পথে মধ্যরাতে এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আল-আকসা প্রাঙ্গণে যাওয়ার পথে একজন নারীকে হয়রানি করছিল ইসলায়েলি পুলিশ। এসময় খালেদ ইসরায়েলি পুলিশকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত ইসরায়েলি পুলিশ খালেদকে কমপক্ষে ১০ বার গুলি করে।

ইসরায়েলি পুলিশ অভিযোগ করেছে, খালেদ এক পুলিশ সদস্যের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল।

খালেদ হত্যাকাণ্ডের পর ইসরায়েলি পুলিশ আল-আকসায় তাদের সদস্য সংখ্যা বাড়িয়েছে।


বাবু/মম





  বিষয়:   আল-আকসা  ফিলিস্তিনি  হত্যা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy