পশ্চিম তীরে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিম তীরে শনিবার এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে পুলিশের গুলিতে ফিলিস্তিনি

2023-04-02T13:56:46+00:00
2023-04-02T13:56:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পশ্চিম তীরে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ১:৫৬ পিএম   (ভিজিট : ১৬৯)
X


পশ্চিম তীরে শনিবার এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে পুলিশের গুলিতে ফিলিস্তিনি এক মেডিকেল শিক্ষার্থী নিহত হওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে পশ্চিম তীরে যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটল। খবর এএফপি ও আল জাজিরার

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরে নিহত যুবকের নাম মোহাম্মদ রায়েদ বারাদিয়াহ। তার বয়স ২৪ বছর।

প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফাকে জানায়, বেইত উম্মার শহরের কাছে বারাদিয়াহকে তার গাড়ির ভেতরে গুলি করা হয় এবং গুরুতর আহত বারাদিয়াহর কাছে যেতে চিকিৎসকদের বাধা দেওয়া হয়।

সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, 'বারাদিয়াহ অসহায়ভাবে পড়ে ছিলেন এবং তার রক্তক্ষরণ হচ্ছিল, আর এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।'

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, বারাদিয়াহ তার গাড়িটি কয়েকজনের সৈন্যের ওপর উঠিয়ে দেওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন, গাড়ি চাপায় তিনজন আহত হয়, যাদের মধ্যে দু'জনের আঘাত গুরুতর।

-বাবু/এ.এস





  বিষয়:   ফিলিস্তিন  ইসরায়েল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy