মাঝ আকাশে বেলুনে আগুন মৃত্যু ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মাঝ আকাশে ‘হট এয়ার’ বেলুনে অগ্নিকাণ্ডে আতঙ্কে ঝাঁপ দিয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মেক্সিকো শহরে।

2023-04-02T14:47:24+00:00
2023-04-02T14:47:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাঝ আকাশে বেলুনে আগুন মৃত্যু ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ২:৪৭ পিএম   (ভিজিট : ১২৫)
X

মাঝ আকাশে ‘হট এয়ার’ বেলুনে অগ্নিকাণ্ডে আতঙ্কে ঝাঁপ দিয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মেক্সিকো শহরে। এমন ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মেক্সিকোর স্থানীয় প্রশাসন। 

শনিবার প্রচুর পর্যটকের ভিড় ছিল সেখানে। পুরাতত্ত্ব স্থলটিকে ঘুরে দেখানোর জন্য সেখানে ‘হট এয়ার’ বেলুনের ব্যবস্থাও রয়েছে। প্রশাসন সূত্রে জানায়, মেক্সিকো শহর থেকে ৭০ কিলোমিটার দূরে টিয়োটিহুয়াকানে এ দুর্ঘটনা ঘটে। প্রতি বছর অনেক পর্যটক ঐতিহাসিক পিরামিডে ভ্রমণে আসেন।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হট এয়ার বেলুনটি ওড়ার কিছুক্ষণের মধ্যে হঠাৎ আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। বেলুন তখন ১৫০ থেকে ২০০ ফুট উঁচুতে ছিল। নিহতের একজনের বয়স ৩৯, অন্যজনের ৫০ বছর। বেলুনটিতে আরও কোনো যাত্রী ছিল কিনা তা জানা যায়নি।


বাবু/এ আর 




  বিষয়:   বেলুন  আগুন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy