
সকালে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন মতিউর রহমান। তার পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়। বেলা ৩টার দিকে প্রথম আলো সম্পাদকের উপস্থিতিতে জামিন আবেদনের ওপর শুনানি হয়। আদালতে মতিউর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, ইমতিয়াজ মাহমুদ ও প্রশান্ত কর্মকার।