যত্রতত্র মলমূত্র ত্যাগ ও ধূমপান বন্ধে কার্যকর পদক্ষেপের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

পাবলিক প্লেসে ধূমপান বন্ধ, যত্রতত্র মলমূত্র ত্যাগ এবং কফ-থুতু ফেলা বন্ধ করতে আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

2023-04-02T18:52:59+00:00
2023-04-02T18:52:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যত্রতত্র মলমূত্র ত্যাগ ও ধূমপান বন্ধে কার্যকর পদক্ষেপের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৩৯)
X


পাবলিক প্লেসে ধূমপান বন্ধ, যত্রতত্র মলমূত্র ত্যাগ এবং কফ-থুতু ফেলা বন্ধ করতে আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

গত ১১ মার্চ পাবলিক প্লেসে ধূমপান বন্ধ এবং যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া। রিটে স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এর আগে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   হাইকোর্ট 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy