ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাঁদা তুলছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মামলা চালাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাঁদা তুলছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২০২৪

2023-04-03T08:01:27+00:00
2023-04-03T12:31:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাঁদা তুলছেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৮:০১ এএম  আপডেট: ০৩.০৪.২০২৩ ১২:৩১ পিএম  (ভিজিট : ১৭৪)
X

মামলা চালাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাঁদা তুলছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী ২০২৪ সালের নির্বাচনের আগে প্রচারণার কাজে সামাজিক যোগাযোগমাধ্যমটির ব্যবহারও শুরু করেছেন তিনি।

এর মধ্যেই বৃহস্পতিবার বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়ে পড়েন ট্রাম্প। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দিয়ে মুখ বন্ধ রাখার মামলায় অভিযুক্ত হন। আর এ মামলা চালাতে এখন ফেসবুক ব্যবহার করে চাঁদা তুলছেন ট্রাম্প। ফেসবুকে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন তার অনুসারী একটি দল।  সিএনবিসি।

সোশ্যাল মিডিয়া জায়ান্টের এড আর্কইভ অনুসারে, শুক্রবার সাবেক এই প্রেসিডেন্টের জন্য ফেসবুকে বিজ্ঞাপন প্রচারণার কাজ শুরু হয়।

বিজ্ঞাপনগুলোতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের সমালোচনা করা হয়। প্রেসিডেন্ট সমর্থকদের অনুদান দিয়ে তাকে সাহায্য করার আহ্বান জানিয়ে বলা হয়, ‘অনুগ্রহ করে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ৪৭ ইউএস ডলার বা এর বেশি অনুদান দিন।’ ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনে আরও বলা হয়, একটি করে টি-শার্ট পাবেন ট্রাম্প সমর্থকরা। তাতে লেখা থাকবে, ‘আই স্ট্যান্ড উইথ প্রেসিডেন্ট ট্রাম্প’। এই টি-শার্ট দেওয়ার মাধ্যমে চলমান দুঃসময়ে আন্দোলনকে আরও বেগবান করতে সমর্থকদের আহ্বান জানানো হয়েছে।

প্রচারণা দলের পক্ষ থেকে দেওয়া ফেসবুকের তিনটি বিজ্ঞাপন থেকে এসব তথ্য পাওয়া যায়। নিষেধাজ্ঞা কাটার পর ট্রাম্পের নতুন করে ফেসবুক ব্যবহার শুরু হয় সপ্তাহ দুয়েক আগে। 

২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে হামলার ঘটনার জেরে তাকে নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। অভিযোগ ছিল, সামাজিক মাধ্যম ব্যবহার করে ওই হামলা চালাতে নিজের সমর্থকদের উসকে দিয়েছিলেন ট্রাম্প। ফেসবুকে ট্রাম্পের বর্তমান ফলোয়ার প্রায় তিন কোটি ৪০ লাখ।

বাবু/এ আর 




  বিষয়:   ফেসবুক  চাঁদা  ট্রাম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy