সিরিয়া থেকে আসা অজ্ঞাত বিমান ভূপাতিত করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিজ ভূখণ্ডে প্রবেশ করা একটি বিমান ভূপাতিত করেছে ইসরায়েল। ভূপাতিত করা ওই বিমানটি সিরিয়া থেকে এসেছিল বলে জানিয়েছে

2023-04-03T09:45:07+00:00
2023-04-03T09:45:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিয়া থেকে আসা অজ্ঞাত বিমান ভূপাতিত করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৯:৪৫ এএম   (ভিজিট : ১৪৪)
X

নিজ ভূখণ্ডে প্রবেশ করা একটি বিমান ভূপাতিত করেছে ইসরায়েল। ভূপাতিত করা ওই বিমানটি সিরিয়া থেকে এসেছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে এটি কোন দেশের বিমান তা এখনও  সনাক্ত করা যায়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার একটি অজ্ঞাত বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, অজ্ঞাত ওই বিমানটি সিরিয়া থেকে তাদের ভূখণ্ডে প্রবেশ করে বলে মনে হচ্ছে।

এই ঘটনায় প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়বে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, যে বিমানটি তারা ভূপাতিত করেছে তা কোনও পর্যায়েই কোনও হুমকি সৃষ্টি করেনি।

অন্যদিকে ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট নানা লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়ে আসছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, ইসরায়েল শুধুমাত্র মার্চ মাসেই সিরিয়ার ভূখণ্ডে ছয়টি হামলা চালিয়েছে।


বাবু/এ আর 




  বিষয়:   বিমান  সিরিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy