নির্বাচনে হারলেন ফিনল্যান্ডের ক্ষমতাসীন দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিনল্যান্ডে জাতীয় নির্বাচনে হেরে গেলেন সোশ্যাল ডেমোক্র্যাট দলের প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী সান্না মারিন। সোশ্যাল ডেমোক্র্যাট দলের এ নেত্রী

2023-04-03T12:24:12+00:00
2023-04-03T12:24:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনে হারলেন ফিনল্যান্ডের ক্ষমতাসীন দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১২:২৪ পিএম   (ভিজিট : ১৪৮)
X

ফিনল্যান্ডে জাতীয় নির্বাচনে হেরে গেলেন সোশ্যাল ডেমোক্র্যাট দলের প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী সান্না মারিন। সোশ্যাল ডেমোক্র্যাট দলের এ নেত্রী মাত্র ৩৪ বছরে প্রধানমন্ত্রী হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। 
 
কিন্তু দ্বিতীয়বার গদিতে ফেরা হলো না তার। সোমবার সকাল পর্যন্ত ফিনল্যান্ডের ভোটের যে ফল মিলেছে, তাতে সান্নার দল তৃতীয় স্থানে আছে। তবে বিজয়ী দলের সঙ্গে তাদের ভোটের পার্থক্য খুব বেশি নয়। সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেন্টার রাইট ন্যাশনাল কোয়ালিশন। দ্বিতীয় স্থানে দক্ষিণপন্থি ফিনস পার্টি।

ন্যাশনাল কোয়ালিশন পেয়েছে ২০.৮ শতাংশ ভোট। সোশ্যাল ডেমোক্র্যাটরা পেয়েছে ১৯.৯ শতাংশ ভোট। আর দ্বিতীয় স্থানে থাকা ফিনস পার্টি পেয়েছে ২০.১ শতাংশ ভোট।
কিছু দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে ফিনল্যান্ড। আর তার ঠিক আগে নির্বাচনে হেরে গেলেন ক্ষমতাসীন দলের প্রার্থী সান্না মারিন।

শাসক দলের প্রধানমন্ত্রী পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রের জয় হয়েছে। তিনি হার মেনে নিচ্ছেন। বস্তুত তার হাত ধরেই ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দিতে চলেছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ফিনল্যান্ডের আইনসভা ন্যাটোয় যোগ দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়।

৩০ সদস্যের ন্যাটোয় ফিনল্যান্ডের সঙ্গে সুইডেনও যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সে কারণেই তারা এত মরিয়া হয়ে উঠেছে। সুইডেন এখনো সব দেশের থেকে সবুজ সংকেত না পেলেও সম্প্রতি তুরস্কের ভোট পেয়ে ফিনল্যান্ড এখন ন্যাটোয় যোগ দেওয়ার জন্য তৈরি।

সূত্র:বিবিসি 


বাবু/এ আর 




  বিষয়:   নির্বাচন  ফিনল্যান্ড 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy