কুবিতে সেতুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ষষ্ঠ আবর্তনের শিক্ষার্থী মাহমুদা আক্তার সেতুর উপর মোতালেব (জেঠাতো ভাই) কর্তৃক বর্বরোচিত হামলার

2023-04-03T20:11:04+00:00
2023-04-03T20:11:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুবিতে সেতুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৮:১১ পিএম   (ভিজিট : ১৯৭)
X

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের ষষ্ঠ আবর্তনের শিক্ষার্থী মাহমুদা আক্তার সেতুর উপর মোতালেব (জেঠাতো ভাই) কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে দুপুর ১২টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই মানববন্ধন করে। আইন বিভাগের শিক্ষার্থী ওসমানী রাকিব বলেন, 'সেতুকে নির্মম ভাবে আহত করা হয়েছে। এই সেতু কারো বোন কারো বন্ধু। তার ছোট একটা মুখে ১৪ টাসেলাই লেগেছে। অপরাধীকে গ্রেফতার করার পর একদিনও আটকে রাখা যায়নি। অপরাধী এখন বাইরে ঘুরছে। অপরাধীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।'

মানববন্ধনের সমন্বয়ক সাকিব হোসেন বলেন, 'আমরা দ্রুত অপরাধীর বিচার চাই। আজকে রোজা রেখেও প্রতিবাদের জন্যে আমরা একত্রিত হয়েছি। যদি অপরাধীর দ্রুত শাস্তির ব্যবস্থা করা না হয় তাহলে আমরা আমাদের প্রতিবাদ কার্যক্রম চালিয়ে যাবো।'

বাবু/জেএম




  বিষয়:   মানববন্ধন 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy