সালমান শাহ’র জীবনী নিয়ে নির্মিত সিরিয়ালের প্রচার বন্ধে রুল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

সালমান শাহ’র জীবনী নিয়ে নির্মিত ড্রামা সিরিয়াল ‘বুকের মধ্যে আগুন’র প্রচার বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, এই

2023-04-05T00:55:14+00:00
2023-04-05T00:55:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সালমান শাহ’র জীবনী নিয়ে নির্মিত সিরিয়ালের প্রচার বন্ধে রুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১২:৫৫ এএম   (ভিজিট : ১৫৪)
X

সালমান শাহ’র জীবনী নিয়ে নির্মিত ড্রামা সিরিয়াল ‘বুকের মধ্যে আগুন’র প্রচার বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিচারপতি খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৪ সপ্তাহের এ রুল জারি করেন।

সালমান শাহ’র মা নীলা চৌধুরীর দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী মোর্শেদ কামাল টিপু। সঙ্গে ছিলেন আইনজীবী একে খান উজ্জ্বল, এম রহমান রাহাত বিরজা বালা ও শারমিন রহমান।

আইনজীবীরা বলেন, বুকের মধ্যে আগুন ড্রামা সিরিয়ালে সালমান শাহ ও তার মা নীলা চৌধুরীর জীবনী নিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম ‘হৈচৈ’-এ আট পর্বের এই ড্রামা সিরিয়াল প্রচারিত হচ্ছে।

বাবু/মম




  বিষয়:   সালমান শাহ  সিরিয়াল 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy