নামাজে মোবাইলে দেখে কোরআন পড়ার নিষেধাজ্ঞা দিল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নামাজে মোবাইলে ফোনে দেখে কোরআন পড়ায় নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির ধর্ম মন্ত্রণালয় এক নির্দেশনায় এই

2023-04-05T12:13:55+00:00
2023-04-05T12:54:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নামাজে মোবাইলে দেখে কোরআন পড়ার নিষেধাজ্ঞা দিল কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১২:১৩ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৩ ১২:৫৪ পিএম  (ভিজিট : ১৯৯)
X

নামাজে মোবাইলে ফোনে দেখে কোরআন পড়ায় নিষেধাজ্ঞা জারি করল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির ধর্ম মন্ত্রণালয় এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞা জারি করে। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় বলেছে, দিনের ফরজ পাঁচ ওয়াক্ত ও তারাবিহ নামাজে মোবাইল ফোনে দেখে দেখে কোরআন পড়তে পারবেন না ইমামরা।

একই সঙ্গে পবিত্র রমজান মাসের তারাবি নামাজ পড়ানোর আগে কোরআনের আয়াত ভালোভাবে মুখস্ত ও আয়ত্ত্ব করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এমনকি নামাজ পড়ানোর সময় কোরআনের আয়াত যতটা সম্ভব মুখস্ত তেলাওয়াত করতে বলা হয়েছে ইমামদের।

কুয়েতের মসজিদ বিষয়ক উপসচিব সালাহ আল-সিলাহি ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মসজিদের সত্যিকারের বার্তা পৌঁছানোর কাজটি সম্পন্ন করেন এবং ইমাম হিসেবে যে দায়িত্ব রয়েছে সেটি সঠিকভাবে করেন।

এছাড়া তিনি বলেছেন, ইমামদের সঠিকভাবে কোরআন পড়তে হবে। জোরে চেঁচিয়ে বা শব্দের সুর পরিবর্তন করার কারণে যেন কোরআন পড়ার বিধান লঙ্ঘন না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

সূত্র: গালফ নিউজ

বাবু/এ আর 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy