রাষ্ট্রীয় সফরে ম্যাক্রোঁ চীন সফরে যাচ্ছেন আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। বুধবার (৫ এপ্রিল) তাঁর চীনে পৌছানোর কথা রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম

2023-04-05T14:05:57+00:00
2023-04-05T14:09:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রীয় সফরে ম্যাক্রোঁ চীন সফরে যাচ্ছেন আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২:০৫ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৩ ২:০৯ পিএম  (ভিজিট : ১৫৭)
X

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। বুধবার (৫ এপ্রিল) তাঁর চীনে পৌছানোর কথা রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ম্যাক্রোঁ। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। এ ছাড়া ৫০ জনেরও বেশি সদস্যদের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রয়েছে।

চীনে পৌছানোর পর মাক্রোঁ ও তাঁর সফর সঙ্গীর চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করবেন। এ ছাড়া ফরাসি ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে তাঁরা সাক্ষাৎ করবেন।

তবে এই সফরের প্রধান আলোচ্য বিষয় থাকবে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন। ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট চাইবেন সি চিন পিং যেন রাশিয়াকে সাহায্য না করেন।

উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেনে হামলার পর চীন এ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তবে রাশিয়ার সঙ্গে চীনের একটি ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে তাদের মধ্যে একটি বড় বাণিজ্য সম্পর্ক রয়েছে।

বাবু/পিকু




  বিষয়:   রাষ্ট্রীয়  সফর 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy