সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হামজে কালান্দারি জানিয়েছেন যে, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র

2023-04-06T07:53:01+00:00
2023-04-06T07:53:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৭:৫৩ এএম   (ভিজিট : ১২৪)
X

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হামজে কালান্দারি জানিয়েছেন যে, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে ইরান। 

তিনি বলেন, ইসরাইলি হামলা প্রতিহত করার জন্য সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ইরান নিজের দায়িত্ব মনে করে। ইরানের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রতিরক্ষামন্ত্রী গত মঙ্গলবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, “সিরিয়ার মতো বন্ধুপ্রতিম দেশগুলোর নিরাপত্তা জোরদার করার বিষয়ে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” এ সময় তিনি ইরানের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি নিয়েও কথা বলেন।

ইরানের এই মন্ত্রী বলেন, ইসরাইলি হামলার মুখে এক সময় সিরিয়া একেবারেই অসহায় ছিল কিন্তু এখন ইসরাইলের অনেক হামলা প্রতিহত করছে। জেনারেল কালান্দারি বলেন, ইরান তার প্রতিবেশী অনেক বন্ধু দেশকে শুধুমাত্র অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেনি বরং এ সমস্ত অস্ত্র ও প্রযুক্তি সেইসব দেশে তৈরি করার বিষয়েও সহযোগিতা করেছে।

সূত্র : পার্সটুডে 

বাবু/এ আর 




  বিষয়:   সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে ইরান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy