বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে হামদর্দের ইফতার বিতরণ

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইফতার সামগ্রী ও শরবত রুহ্ আফজা বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।(৪

2023-04-06T11:36:35+00:00
2023-04-06T11:36:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে হামদর্দের ইফতার বিতরণ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১১:৩৬ এএম   (ভিজিট : ১৪৮)
X


রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইফতার সামগ্রী ও শরবত রুহ্ আফজা বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

(৪ এপ্রিল) ২০২৩ মঙ্গলবার ইফতারের ঠিক আগের মুহূর্তে হামদর্দের কর্মীরা সরেজমিনে বঙ্গবাজারের ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, বিভিন্ন দোকানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সহমর্মিতা জানান এবং ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় হামদর্দের সেবা ও সহমর্মিতার কাজে মুগ্ধ হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন ফায়ার ব্রিগেড, আইনশৃঙ্খলাবাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা।

হামদর্দ এরকম দুর্ঘটনার ক্ষেত্রে সবার আগে সহমর্মিতা ও সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের পর থেকে বিগত ৫২ বছর ধরে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে এ ধরনের সেবা দিয়ে আসছে হামদর্দ।

এ প্রসঙ্গে আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের গভীর সহমর্মিতা রয়েছে। আমরা সাধ্যমত তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। শুধু আকস্মিক দুর্ঘটনার ক্ষেত্রে নয় বরং সারাদেশে হামদর্দ ফ্রি মেডিকেল ক্যাম্প করে ওষুধ বিতরণ, দুস্থদের মধ্যে ত্রাণবিতরণ এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল প্রতিষ্ঠা করে নিরন্তরভাবে মানুষের সেবা করে যাচ্ছে। শুধু তাই নয়; হামদর্দ পণ্য বিক্রি করে যে লভ্যাংশ পায়, তার পুরোটাই ব্যয় হয় মানুষের কল্যাণে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy