কানাডায় প্রবল ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখেরও বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার পূর্বাঞ্চলে তুষার ঝড়ের আঘাতে বৃহস্পতিবার দেশটির ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঝড়ের আঘাতে

2023-04-06T14:55:33+00:00
2023-04-06T14:55:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কানাডায় প্রবল ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখেরও বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২:৫৫ পিএম   (ভিজিট : ১৪৭)
X


কানাডার পূর্বাঞ্চলে তুষার ঝড়ের আঘাতে বৃহস্পতিবার দেশটির ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঝড়ের আঘাতে অনেক গাছ-পালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের লাইনের ক্ষতি হয়। বিদ্যুৎ সেবা দেওয়া এক প্রতিষ্ঠান এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এদিকে পরিবেশ মন্ত্রণালয় কুইবেক প্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, কিছু এলাকায় গাছ-পালা উপড়ে পড়ার প্রধান কারণ ছিল বড় আকারের শিলাবৃষ্টি, এগুলো এতই ভারি হয়েছিল যে অনেক গাছই তা বহন করতে পারেনি।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২ টায় (গ্রিনিচ সময় বৃহস্পতিবার ০৪৩০ টা) ১০ লাখেরও বেশি হাইড্রো-কিউবেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

হাইড্রো-কুইবেকের দেওয়া এক টুইটার বার্তায় বলা হয়, ‘ব্যাপক তুষার ঝড়ের কারণে অনেক গাছ বিদ্যুতের লাইনের ওপর ভেঙ্গে পড়ায় এ বিদ্যুৎ বিভ্রাট ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখ মানুষের প্রায় পাঁচ লাখ হলো মন্ট্রিয়েলের বাসিন্দা। সেখানে নগর কর্মীরা উপড়ে পড়া গাছ-পালা ও ছিড়ে পড়া বিদ্যুতের তার সরানোর কাজ করতে দেখা যায়।

সূত্র: বাসস

-বাবু/এ.এস





  বিষয়:   কানাডা  বিদ্যুৎ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy