রুশ সীমান্তে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের একটি হালকা বিমান রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি'র সীমান্তরক্ষী বাহিনী এই

2023-04-07T07:41:43+00:00
2023-04-07T07:41:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রুশ সীমান্তে ইউক্রেনের বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৭:৪১ এএম   (ভিজিট : ১৩৬)
X

ইউক্রেনের একটি হালকা বিমান রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি'র সীমান্তরক্ষী বাহিনী এই তথ্য জানিয়েছে।

বিধ্বস্ত বিমানের পাইলট প্রাণে বেঁচে গেছেন তবে তাকে গ্রেফতার করা হয়েছে। এটি সামরিক নাকি বেসামরিক বিমান ছিল তা নিশ্চিত করতে পারেনি রুশ সীমান্ত রক্ষী বাহিনী। খবর মস্কো টাইমসের। বিধ্বস্ত বিমানের পাইলট সামরিক পোশাক এবং মাথায় বেইজবল ক্যাপ। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

বিমানটি বিধ্বস্ত হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে রাশিয়ার বুতোভস্ক গ্রামে। বিধ্বস্ত বিমান থেকে পাইলট নেমেই পালিয়ে ইউক্রেনে ফিরে যাওয়ার চেষ্টা করে, তবে তাকে সীমান্তরক্ষীরা ধরে ফেলে।এর আগে রাশিয়ার এই এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তাতে এক ব্যক্তি আহত হয়েছিলেন।


বাবু/এ আর    




  বিষয়:   রাশিয়া  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy