১০ আরোহী নিয়ে জাপানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানের একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এতে ১০ জন আরোহী ছিলেন। তাদের খুঁজে বের করতে

2023-04-07T08:33:46+00:00
2023-04-07T08:33:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ আরোহী নিয়ে জাপানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৮:৩৩ এএম   (ভিজিট : ১৩৩)
X

জাপানের একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এতে ১০ জন আরোহী ছিলেন। তাদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। বৃহস্পতিবার হেলিকপ্টারটি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওকিনাওয়া দ্বীপের কাছে মিয়াকোজিমায় জাপান সাগরে ভেঙে পড়ে। ইউএইচ–৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি প্রধানত সেনা পরিবহণে ব্যবহার হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা। 

তিনি জানান, ভেঙে পড়ার আগে হেলিকপ্টারটি ওই এলাকায় টহল দিচ্ছিল। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটির ১০ আরোহীর কেউ বেঁচে আছেন কিনা, তা জানতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির কোস্টগার্ডের একটি দল সাগরে ভাসমান তেল শনাক্ত করেছে, যা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে।


বাবু/এ আর  




  বিষয়:   জাপান  সামরিক হেলিকপ্টার 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy