ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা-ভাঙচুর, রিমান্ডে ৩ জন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দপ্তরে ফায়ার ফাইটারদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বংশাল থানায়

2023-04-07T17:50:31+00:00
2023-04-07T17:50:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা-ভাঙচুর, রিমান্ডে ৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৫৫)
X


রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দপ্তরে ফায়ার ফাইটারদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলায় তিন আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন শওকত হোসেন, ইদ্রিস আলী ও খলিল।

শুক্রবার (৭ এপ্রিল) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক সমীরন মণ্ডল। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সামাদ বিষয়টি জানিয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   ফায়ার সার্ভিস  বঙ্গবাজার 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy