আবারও ‘ডুবো ড্রোন’ পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চালানো সামরিক মহড়ার সর্বশেষ প্রতিক্রিয়া হিসেবে উত্তর কোরিয়া পরমাণু হামলায় সক্ষম আরেকটি ‘ডুবো ড্রোন’

2023-04-08T13:05:53+00:00
2023-04-08T13:05:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও ‘ডুবো ড্রোন’ পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১:০৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চালানো সামরিক মহড়ার সর্বশেষ প্রতিক্রিয়া হিসেবে উত্তর কোরিয়া পরমাণু হামলায় সক্ষম আরেকটি ‘ডুবো ড্রোন’ পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ‘হাইল-২’ নামের এই ‘ডুবো ড্রোন’ পরীক্ষা চালানো হয়। 

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পানির নিচ দিয়ে পরমাণু হামলা চালাতে সক্ষম এ কৌশলগত অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে।

তারা আরও জানায়, ডুবো পরমাণু হামলা ড্রোন ‘হাইল-২’ ৭১ ঘণ্টা ৬ মিনিট ধরে পানির নিচে এক হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে স্বয়ংক্রিয় সিস্টেমে একটি সিমুলেটেড লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।

এর আগে, গত মাসেই ‘হাইল-১’ নামে আরেকটি ‘ডুবো ড্রোন’ পরীক্ষা চালিয়েছিলো উত্তর কোরিয়া। গত ২১ মার্চ ওই ড্রোনটিকে দক্ষিণ হামগিয়ং প্রদেশের পানিতে রাখা হয়। বিস্ফোরণের আগে প্রায় ৮০ থেকে ১৫০ মিটার (২৬০ থেকে ৪৯০ ফুট) গভীরতায় ৫৯ ঘণ্টা ১২ মিনিট ধরে পানির নীচ দিয়ে চলে ২৩ মার্চ পূর্ব উপকূলে বিস্ফোরিত হয় সেটি।

সেসময় ড্রোনটির পারমাণবিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত না জানালেও কেসিএনএ জানায়, পারমাণবিক ‘ডুবো ড্রোন’টি যেকোনো উপকূল এবং বন্দরে মোতায়েন করা যেতে পারে বা অপারেশনের জন্য একটি সারফেস জাহাজ দিয়ে টেনেও নিয়ে যাওয়া যায়। শত্রু নৌযান এবং বন্দরগুলোকে উড়িয়ে দিতে ‘ডুবো ড্রোন’টি সক্ষম বলেও জানায় তারা। 

সূত্র: রয়টার্স

বাবু/এ আর 




  বিষয়:   ডুবো ড্রোন  উত্তর কোরিয়া 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy