রাশিয়া ইউক্রেন যুদ্ধে জার্মানির রমরমা অস্ত্র বাণিজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে রমরমা অস্ত্র ব্যবসা করেছে জার্মানি। এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। তাদের তথ্য মতে, গত

2023-04-08T14:08:57+00:00
2023-04-08T14:08:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাশিয়া ইউক্রেন যুদ্ধে জার্মানির রমরমা অস্ত্র বাণিজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ২:০৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X

চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে রমরমা অস্ত্র ব্যবসা করেছে জার্মানি। এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। তাদের তথ্য মতে, গত বছর বিশ্ব অস্ত্র ব্যবসায় জার্মানির অবস্থান ছিলো ষষ্ঠ। প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, এরপর যথাক্রমে ফ্রান্স, রাশিয়া, চীন এবং ইতালি।

‘কারো পৌষমাস, কারো সর্বনাশ’। বহুল প্রচলিত এই বাংলা প্রবাদ বাক্যটি সত্যি হয়েছে রাশিয়া, ইউক্রেন ও জার্মানির জন্য। যুদ্ধের দামামা যখন সর্বনাশ ডেকে আনে রাশিয়া আর ইউক্রেনে, তখন ফুলে ফেঁপে ওঠা অস্ত্র ব্যবসায় পৌষের আনন্দ জার্মানিতে।

গত বছর জার্মানি মোট ৮৯০ কোটি ডলার মূল্যের অস্ত্র রপ্তানি করে। এর মধ্যে শুধু ইউক্রেনেই রপ্তানি হয় ২৪০ বিলিয়ন ডলারের অস্ত্র। জার্মানিই শুধু নয়, যুদ্ধের সুযোগে অস্ত্র ব্যবসা করেছে ফ্রান্স, চীন, ইতালি আর খোদ রাশিয়াও। অস্ত্র ব্যবসায় সবার ওপরে ছিলো যথারীতি যুক্তরাষ্ট্র।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, বার্লিন গত বছর মোট ৮ দশমিক ৩৫ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে। এটি তাদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমান অর্থ। ইসরাইলের কাছে ২০২২ সালে তিনটি সাবমেরিন বিক্রি করে জার্মানি। প্রতিটি সাবমেরিন এক বিলিয়ন ইউরোতে কিনেছিল তেল আবিব। 

২০২২ সালে রেকর্ড ৬ দশমিক ৪ বিলিয়ন ইউরো আয় করেছে জার্মানির সবচেয়ে বড় প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান রাইনমেটাল। আর এখন ১০ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের অস্ত্র রপ্তানির প্রস্তুতি নিচ্ছে তারা। এছাড়া হাই-পারফরম্যান্স রাডার তৈরি করা হেনসোল্ট ফেব্রুয়ারিতে রেকর্ড পাঁচ দশমিক চার বিলিয়ন ইউরোর অর্ডার পেয়েছে।

জার্মান অস্ত্রের রপ্তানি হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে যুদ্ধকে কারণ বলছেন বিশ্লেষকরা। গত বছর জার্মান অস্ত্রের সবচেয়ে বড় গ্রাহক হয়ে উঠে কিয়েভ। বার্লিন থেকে দুই দশমিক ২৪ বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা সরঞ্জাম এবং যন্ত্রপাতি কিনেছে ইউক্রেন।

জার্মান অস্ত্র রপ্তানি কেবল ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়। নেদারল্যান্ডস বার্লিনের কাছ থেকে এক দশমিক ৮৩ বিলিয়ন ইউরোর অস্ত্র কিনে দ্বিতীয় স্থানে আছে। এছাড়াও আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং হাঙ্গেরি। আর ইউক্রেন তো অস্ত্র কিনেই যাচ্ছে। 

সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পাল্টে গেছে বিশ্বের অস্ত্র রপ্তানির হিসাবনিকাশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক রাশিয়ার অবিশ্বাস্য পতন ঘটেছে। আরও চাঙ্গা হয়েছে যুক্তরাষ্ট্রের বাজার। আমদানিকারক দেশের তালিকায় ওপরের দিকে উঠে এসেছে ইউক্রেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরে ইউরোপের দেশগুলো অস্ত্র আমদানি বাড়িয়েছে ৪৭ শতাংশ। অন্যদিকে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো ওই পাঁচ বছরে অস্ত্র আমদানি বাড়িয়েছে ৬৫ শতাংশ। তবে এ সময় বিশ্বব্যাপী আমদানি সার্বিকভাবে পাঁচ শতাংশের বেশি কমেছে।

বাবু/এ আর 




  বিষয়:   রাশিয়া  ইউক্রেন  জার্মানি  অস্ত্র বাণিজ্য 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy