তিউনিসিয়া উপকূলে ফের নৌকাডুবি, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত

2023-04-08T22:39:40+00:00
2023-04-08T22:39:40+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
তিউনিসিয়া উপকূলে ফের নৌকাডুবি, নিখোঁজ ২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১০:৩৯ পিএম   (ভিজিট : ১৮৩)
X

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। সম্প্রতি উত্তর আফ্রিকার দেশটি থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছ। একই সঙ্গে বেড়েছে দুর্ঘটনায় নিহতের সংখ্যা। খবর আল-জাজিরার।

শনিবার (৮ এপ্রিল) স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি জানিয়েছেন, স্ফ্যাক্সের উপকূলে নৌকাটি ডুবে যায়। এরপর কোস্টগার্ড ১৭ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সাম্প্রতিক সময়ে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের কাছে তিউনিসিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে। আগে ছিল লিবিয়া। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা বাড়ছে।

মার্চের শেষ দিকে সাব-সাহারান আফ্রিকান অঞ্চলের শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়। নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।

ফেব্রুয়ারিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ অভিযোগ করেন যে, তার দেশে অবস্থানরত সাব-সাহারান আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের কারণে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তিনি এই অভিবাসনপ্রত্যাশীদের হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তার এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে আফ্রিকান ইউনিয়ন।

বাবু/মম





  বিষয়:   তিউনিসিয়া  নৌকাডুবি  নিখোঁজ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy