ইরান সফরে সৌদি আরবের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরান সম্পর্কের। এরইমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের বেইজিংয়ে সাক্ষাৎও করেছেন।

2023-04-09T07:39:37+00:00
2023-04-09T08:00:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরান সফরে সৌদি আরবের প্রতিনিধি দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৭:৩৯ এএম   (ভিজিট : ১৪৬)
X

সম্প্রতি বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরান সম্পর্কের। এরইমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের বেইজিংয়ে সাক্ষাৎও করেছেন। এবার ইরানের রাজধানী তেহরান সফরে গেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে দুই দেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।

ইরানে প্রতিনিধি দল পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক মিশন চালুর সেই আলোচনা এগিয়ে নিতেই সৌদি প্রতিনিধিরা ইরানে সফরে গেছে।

চীনের মধ্যস্থতায় চলতি বছরের ১০ মার্চ প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে রাজি হয় দুই দেশ। সৌদির প্রতিনিধি দল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রধানের সাথে সে বিষয়ে আলোচনা করতেই দেখা করেছে।

সূত্র: আল জাজিরা

বাবু/এ আর 




  বিষয়:   সৌদি  ইরান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy