মিয়ানমারে বিদ্রোহীদের অনুষ্ঠানে সেনাদের হামলায় নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের সামরিক শাসনের বিরোধীদের এক অনুষ্ঠানে সেনাদের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির সাগাইং

2023-04-11T17:57:19+00:00
2023-04-11T17:57:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিয়ানমারে বিদ্রোহীদের অনুষ্ঠানে সেনাদের হামলায় নিহত ৫৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৫৪)
X


মিয়ানমারের সামরিক শাসনের বিরোধীদের এক অনুষ্ঠানে সেনাদের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির সাগাইং অঞ্চলে এই হামলা চালায় সেনারা।

বিবিসি ও আলজাজিরার তথ্যমতে, সাগাইং অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী সামরিক শাসনের বিরোধিতা করে আসছে। তারা নিজেদের বাহিনী গড়ে তুলেছে। নিজেরাই স্কুল ও ক্লিনিক পরিচালনা করছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ওই এলাকার বাসিন্দারা একটি প্রশাসনিক অফিস উদ্বোধনে জড়ো হওয়ার সময় আকাশপথে হামলা চালায় জান্তা সেনারা।

ধারণা করা হচ্ছে, সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এটি সবচেয়ে নৃশংস হামলা। হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। অভ্যুত্থানের বিরোধিতায় রাস্তা নেমে আসেন দেশটির সাধারণ মানুষ। এরপর থেকেই দেশটির সেনাবাহিনীর দমনপীড়ন চলছে।

জাতিসংঘের তথ্যমতে, মিয়ানমার জান্তা সরকারের হাতে এ পর্যন্ত অন্তত দেড় হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। আটক হয়েছেন ১২ হাজার মানুষ। বন্দিদশায় মারা গেছেন অন্তত ২৯০ জন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy