চীন-পাকিস্তানকে কীভাবে ঠেকানো যাবে, ইউক্রেনকে দেখে শিখুক ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনও চলমান। রুশ হামলায় বিরাট অংশ বিধ্বস্ত হলেও দমানো যায়নি ইউক্রেনকে। ভারত সফরে গিয়ে সেই অদম্য

2023-04-12T10:45:06+00:00
2023-04-12T10:45:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীন-পাকিস্তানকে কীভাবে ঠেকানো যাবে, ইউক্রেনকে দেখে শিখুক ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১০:৪৫ এএম   (ভিজিট : ১৫৯)
X

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনও চলমান। রুশ হামলায় বিরাট অংশ বিধ্বস্ত হলেও দমানো যায়নি ইউক্রেনকে। ভারত সফরে গিয়ে সেই অদম্য মনোভাবের কথা জানালেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। আলোচনা করলেন চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশ দুইটির প্রসঙ্গে।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে এক আলোচনা সভায় তিনি জানালেন কীভাবে বেপরোয়া প্রতিবেশী দেশকে সামলাতে হয়।

জাপারোভা বলেন, ‘ভারতের জন্য একটি বার্তা নিয়ে এসেছি। ইউক্রেন চায় ভারত ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক শক্তিশালী হোক। দুই দেশের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হোক। আমরা এটাই চাই।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে ভারতের দুই প্রতিবেশীর কথা টেনে তিনি বলেন, ‘চীন ও পাকিস্তানের মতো এক শক্ত প্রতিবেশী রয়েছে ভারতের। এ ক্ষেত্রে ক্রিমিয়া যুদ্ধ ভারতের জন্য একটি শিক্ষা হতে পারে। কঠিন প্রতিবেশীদের সামলাতে না পারলে পরে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠতে পারে।’

উল্লেখ্য, প্রায় দুই বছরের ভারত-চীন সীমান্ত সংঘাত ফের মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে। কখনো ডোকালা, আবার কখনো অরুণাচলে ভারতে ওপরে আগ্রাসন চালানোর চেষ্টা করছে চীন। পাশাপাশি পাকিস্তান নিয়ে সমস্যা অনেক পুরোনো দেশটির। প্রাসঙ্গিকভাবে সেই দিকেই ইঙ্গিত করলেন জাপারোভা।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত নতুন নয়। ইউক্রেনের পূর্বাঞ্চল ক্রাইমিয়া ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া। ২০১৬ সালে ইউক্রেন বুঝতে পারে ইউক্রেনের বিরুদ্ধে একটা পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছেন পুতিন। আন্তর্জাতিক মহলেও সেকথা বলতে শুরু করে ইউক্রেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ইউক্রেনে হামলা চালিয়ে বসে রাশিয়া।

বাবু/পিকু




  বিষয়:   চীন-পাকিস্তান  ইউক্রেন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy