বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

বুলেটিন নিউজ ডেস্ক

কর্পোরেট

পূবালী ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে ৩০০ মিলিয়ন ইউএস ডলারের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।

2023-04-12T11:18:37+00:00
2023-04-12T11:18:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১১:১৮ এএম   (ভিজিট : ১৬৪)
X


পূবালী ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে ৩০০ মিলিয়ন ইউএস ডলারের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। কোভিড-১৯ অতিমারির কারণে সৃষ্ট তারল্য সংকট মোকাবিলা ও আর্থিক সহায়তা প্রদানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের উদ্যোগে কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি) নামে এ তহবিলটি প্রবর্তিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছেরের উপস্থিতিতে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং সিইসিআরএফপি’র পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহাব চুক্তিতে স্বাক্ষর করেন।

পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান এবং মহাব্যবস্থাপক ও হেড অব সিএমএসএমই মো. ফয়সল আহমদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy