সৌদি পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধিদল

2023-04-13T07:44:36+00:00
2023-04-13T09:56:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৌদি পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৭:৪৪ এএম  আপডেট: ১৩.০৪.২০২৩ ৯:৫৬ এএম  (ভিজিট : ১৭২)
X

ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধিদল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে। প্রতিনিধিদলটি সৌদি আরবে ইরানের কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার দুপুরে ইরানের একটি টেকনিক্যাল টেলিগেশন রিয়াদে পৌঁছেছে। প্রতিনিধিদলকে সৌদি কর্মকর্তারা বিমানবন্দরের স্বাগত জানান।

নাসের কানয়ানি বলেন, সৌদি আরবের রাজদানী রিয়াদ এবং বন্দরনগরী জেদ্দায় ইরানের দুটি ওয়ার্কিং গ্রুপ দূতাবাস ও কনসুলেট অফিস খোলার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিতেও স্থায়ী প্রতিনিধি নিয়োগ করবে ইরান।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, হজের চূড়ান্ত পর্বের কাজ শুরুর আগেই ইরান সৌদি আরবে তার দূতাবাস ও কনস্যুলেট অফিস খোলার সব প্রক্রিয়া শেষ করতে চাইছে।

এদিকে, সৌদি আরবের যে টেকনিক্যাল ডেলিগশন গত শনিবার ইরান এসে পৌঁছেছে তারা বৃহস্পতিবার তেহরান থেকে পবিত্র মাশহাদ শহরে যাবেন।

গত সপ্তাহে ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। এরপর দুই দেশের প্রতিনিধিদল তেহরান ও রিয়াদ সফর করছে। এর আগে সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠার বিষয়ে গত মাসে চীনের রাজধানী বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে একটি চুক্তি সই হয়।

বাবু/এ আর 

 




  বিষয়:   সৌদি  প্রতিনিধি দল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy