রাজশাহী ও নাটোরে উপশাখা চালু করলো ব্র্যাক ব্যাংক

বুলেটিন ডেস্ক

কর্পোরেট

ব্র্যাক ব্যাংক সম্প্রতি রাজশাহীর লক্ষ্মীপুর ও নাটোরের বনপাড়ায় উপশাখা চালু করেছে।এই উপশাখা চালুর ফলে রাজশাহী ও নাটোরের গ্রাহকরা

2023-04-13T16:22:42+00:00
2023-04-13T16:22:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহী ও নাটোরে উপশাখা চালু করলো ব্র্যাক ব্যাংক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৪:২২ পিএম   (ভিজিট : ১৮৭)
X


ব্র্যাক ব্যাংক সম্প্রতি রাজশাহীর লক্ষ্মীপুর ও নাটোরের বনপাড়ায় উপশাখা চালু করেছে।

এই উপশাখা চালুর ফলে রাজশাহী ও নাটোরের গ্রাহকরা দৈনন্দিন ব্যাংকিংয়ের জন্য বর্তমানে সেখানে অবস্থিত শাখার পাশাপাশি এই উপশাখা ব্যবহার করতে পারবেন।

ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম গত ৯ এপ্রিল ২০২৩ আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড এ. কে. এম. তারেক এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর ও বনপাড়া উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস-এর মাধ্যমে যেকোনো ব্যাংকে তহবিল স্থানান্তর, রেমিট্যান্স সেবা, ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড সেবা পাবেন। এছাড়াও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপে এনরোলমেন্ট, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও অনেক সেবা পাওয়া যাবে। তবে উপশাখাগুলোতে বৈদেশিক মুদ্রার সেবা থাকছে না।

২০২২ সালে ব্র্যাক ব্যাংক সারাদেশে গ্রাহকদের দোরগোড়ায় সর্বোত্তম ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উপশাখা (সাব-ব্রাঞ্চ) যুক্ত করে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স অনুযায়ী ব্র্যাক ব্যাংক উপশাখা কার্যক্রম শুরু করে।

আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ও দেশব্যাপী উপস্থিতি বিস্তৃত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক মাল্টি-চ্যানেল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী উপশাখা চালু করা হচ্ছে। ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদেরকে আর্থিক সেবার আওতায় নিতে আসতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তাই গ্রামীণ ও উপশহর অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। দ্রুত উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণ করে ব্র্যাক ব্যাংক এই সেগমেন্টে অগ্রগামী অবস্থানে পৌঁছতে চায়।

-বাবু/এ.এস





  বিষয়:   ব্র্যাক  ব্যাংক 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy