সাত বছর পর সৌদিতে চালু ইরানের দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাত বছর পর সৌদি আরবে খোলা হলো ইরানের দূতাবাস। বুধবার রিয়াদে ইরানি দূতাবাস প্রাঙ্গণের ভারি গেইটটি খোলা ছিল

2023-04-14T07:58:19+00:00
2023-04-14T07:58:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাত বছর পর সৌদিতে চালু ইরানের দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৭:৫৮ এএম   (ভিজিট : ১৫২)
X

সাত বছর পর সৌদি আরবে খোলা হলো ইরানের দূতাবাস। বুধবার রিয়াদে ইরানি দূতাবাস প্রাঙ্গণের ভারি গেইটটি খোলা ছিল এবং একটি দল সেটি পরিদর্শন করেছে। এ সময় একটি সাদা ট্রাককে ফটকের কাছে উপস্থিত হতে দেখা যায়। খবর রয়টার্সের। 


সম্প্রতি চীনের মধ্যস্থতায় হওয়া এক চুক্তির আওতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক ফের স্বাভাবিক করার পর্যায়ে আছে। এই দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা শক্রতা মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন সংঘাতে পরস্পর বিরোধী পক্ষগুলোকে ইন্ধন যুগিয়েছে।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের একটি প্রতিনিধি দল সৌদি আরবে পৌঁছেছে। এর কয়েক ঘণ্টা পর দেশটির কূটনৈতিক মিশনটির গেইট খোলা হয়।


এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, রিয়াদ ও জেদ্দায় দূতাবাস ও কনস্যুলেট চালু করার জন্য ইরানের প্রতিনিধি দলটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


সৌদি আরব সুপরিচিত এক শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর ক্ষুব্ধ হয় শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান। এর জেরে দেশটির বিক্ষোভকারীরা তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালালে ২০১৬ সালের জানুয়ারিতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ এবং ইরানি কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়, পাশাপাশি তারা তেহরান থেকে নিজেদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়ে আসে। এরপর থেকে রিয়াদের ইরানি কূটনৈতিক মিশনটি বন্ধ ছিল।


গত মাসে চীনের উদ্যোগে হওয়া ওই চুক্তিতে তেহরান ও রিয়াদ কূটনৈতিক দ্বন্দ্বের সমাপ্তি টেনে ফের কূটনৈতিক মিশন চালু করতে সম্মত হয়। 


চলতি মাসের প্রথমদিকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বেইজিং এক বৈঠকে মিলিত হয়েছিলেন, যা তাদের দুই দেশের শীর্ষ কূটনীতিকদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও মাশহাদ শহরে রিয়াদের দূতাবাস ও কনস্যুলেট ফের চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে সৌদি কর্মকর্তারাও ইরানে আছেন।





  বিষয়:   সৌদি  ইরান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy