কওমি মাদ্রাসার ফল প্রকাশ, পাসের হার ৭৬.০৯

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার

2023-04-15T22:43:46+00:00
2023-04-15T22:43:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কওমি মাদ্রাসার ফল প্রকাশ, পাসের হার ৭৬.০৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১০:৪৩ পিএম   (ভিজিট : ৫৪৩)
X

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদ্রাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলরা। 

এতে ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৯২৬ জন। চলতি বছর বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯ হাজার ৭১০ জন বেশি।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় মাদ্রাসার বালক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। এই পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের ১২ হাজার ৮৬০টি পুরুষ ও মহিলা মাদ্রাসা।

বাবু/মম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy